
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্মচারী ইউনিয়নের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাসস প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমেদ নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন, প্রধান প্রতিবেদক (বাংলা) মো. দিদারুল আলম, নগর সম্পাদক মো. মোরশেদুর রহমান, উপ-প্রধান সংবাদ সম্পাদক আয়েশা পারভীন, ক্রীড়া বিভাগের প্রধান রাশিদা আফজালুন্নেসা এবং ন্যাশনাল ডেস্কের প্রধান শারমিন জাহান।
গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাসস কর্মচারী ইউনিয়ন নির্বাচনে মো. কামারুল হক সভাপতি এবং মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ ছাড়া নুরুজ্জামান কোষাধ্যক্ষ, মো. গিয়াস উদ্দিন সহ-সভাপতি, মো. রমজান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ এবং মো. কামরুজ্জামান লিটন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page