
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় এনসিপিতে যোগদান করেন বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), আপ বাংলাদেশ, জাতীয় পার্টি থেকে আসা কয়েকজন সাবেক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে সরব ব্যক্তিবর্গ।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page