কুষ্টিয়ায় নকল সিগারেট কারখানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার।
প্রতিবেদকঃ মোঃ তরিকুল ইসলাম খান
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর ১০ নং দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে নকল সিগারেট তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, মোড়ক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রমের সত্যতা পায়।
অভিযান চলাকালে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়দের দাবি, নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ক্ষতি কমানো সম্ভব হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page