
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, মাদক ও সন্ত্রাস কোনোভাবেই বরদাশত করা হবে না। এগুলো সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং তরুণ সমাজকে বিপথগামী করে তোলে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (০১ মে ২০২৬) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন:
"মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে নবীনগরকে মাদকমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।"
তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া এলাকার যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page