মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অদম্য মেধাবী ও সেবাব্রতী কিশোর স্কাউটার আশেফ আলীর (১৪) অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে "বাংলাদেশ স্কাউটস" গাইবান্ধা জেলা কমিটি।
এক শোক বার্তায় জেলা স্কাউটসের নেতৃবৃন্দ বলেন, আশেফ আলী ছিল একজন প্রতিশ্রুতিশীল স্কাউট সদস্য। সেবার মহান ব্রত নিয়ে সে নিজেকে গড়ে তুলছিল। মাত্র ১৪ বছর বয়সে তার এই চলে যাওয়া শুধু তার পরিবারের জন্যই নয়, বরং গাইবান্ধার স্কাউট আন্দোলনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তার এই অকাল মৃত্যুতে জেলা স্কাউটস পরিবার গভীরভাবে শোকাহত।
জেলা স্কাউটসের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন এই শোক সহ্য করার শক্তি তাদের দান করেন, সেই প্রার্থনাও জানানো হয়।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে আশেফ আলী দীর্ঘদিন অসুস্থ থেকে রংপুরের ডক্টরস ক্লিনিক হাসপাতালের আইসিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ছোটবেলা থেকেই স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত এই কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page