
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে মামলা দায়ের ও ৫ জনকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ জন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বহিরাগত ৪ জনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page