প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) শখের রেস্তোরা, মিরপুর ১১ তে সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম দিপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম তারেকদার হিরু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভুইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আজহার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম দিপু। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মহসিন মিয়া ও আওরঙ্গজেব কামাল।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজী মোঃ টিপু, আলহাজ তৈবুর রহমান, শেখ শামসুল আলম পিন্টু, মোঃ নুরুল হুদা খান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মোঃ কামাল আহমেদ, খন্দকার অহিদুল হাসান, মোঃ আলাউদ্দিন দুলু এবং এস এম মারুফ হোসাইন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।
সভাপতি : রেজাউল কবির দীপু,
সহ সভাপতি : মো: মহসিন মিয়া,
সাধারন সম্পাদক : রফিকুল ইসলাম জাকির,
যুগ্ম সাধারণ সম্পাদক :খায়রুল বাসার লাবু,
সাংগঠনিক সম্পাদক কুমিল্লা : মিজানুর রহমান খান,
সাংবাদিক সম্পাদক সিলেট বিভাগ : ডাক্তার মনির হোসেন জীবন
অর্থ সম্পাদক : জিএস জয়,
ধর্ম বিষয়ক সম্পাদক : মিছবাহ উদ্দিন শাহ জুয়েল,
সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক : কাজী মাহবুবুল আলম,
এড.রেজওয়ানা আফরিন,আইন বিষয়ক সম্পাদক,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : হাকীম মাহবুবা খানম,
সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক : বিনিতা রানী দাশ,
এবং আরও অনেকে....
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম দিপু বলেন,
“শহীদ জিয়া স্মৃতি সংসদ একটি আদর্শভিত্তিক সংগঠন হিসেবে দেশের উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও জাতীয় চেতনা জাগ্রত করতে কাজ করবে। আমরা একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন,
“নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি আওরঙ্গজেব কামাল তার বক্তব্যে বলেন,
“একটি সুসংগঠিত ও দায়িত্বশীল নেতৃত্বই একটি সংগঠনকে সফলতার পথে নিয়ে যেতে পারে। সাংবাদিকতা ও সামাজিক সংগঠন—উভয় ক্ষেত্রেই সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন,
“নবনির্বাচিত এই কমিটি যদি পেশাগত দক্ষতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে, তাহলে শহীদ জিয়া স্মৃতি সংসদ অচিরেই একটি শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬