মো:শফিকুল আলম
ক্রাইম রিপোর্টার,গাইবান্ধা
গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাঠপট্টি স্টেশন রোড এলাকায় জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ‘ম্যাকস হোমিও হল’ নামের একটি ওষুধের দোকান থেকে ২০০ টাকার ওষুধ কিনে ১০০০ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে দোকানদার হারুন অর রশিদের সন্দেহ হলে তিনি আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার কাছে বিপুল পরিমাণ জাল টাকা দেখতে পায়।
এ ঘটনায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে জাল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাল নোট প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page