মোঃ আবু সালেক ভূইয়া ভ্রাম্যমান প্রতিনিধি,,
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জোরালো কার্যক্রম শুরু হয়েছে। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে ময়লা-আবর্জনামুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক আলহাজ্ব শওকত হোসেন সরকার জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শুধু গাজীপুরের নয়, এটি দেশের অন্যতম ব্যস্ত প্রবেশপথ। এই সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে।”
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ময়লা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page