নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা পশ্চিম থানা।
সোমবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মো. আজাহার উদ্দিন হীরা (৪২)।
থানা সূত্রে জানা যায়, এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বাসসকে বলেন, আমরা সোমবার তাদেরকে আটক করেছি। তাদের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page