নিজস্ব প্রতিনিধি :
ডাক অধিদপ্তরের আর্থিক সেবা ও ই-কমার্স সুবিধা গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্প্রতি একটি উদ্যোগের আওতায় ইলেকট্রনিক মানি অর্ডার অ্যাপ প্রণয়ন করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক সহজেই স্বল্পমূল্যে অর্থ পাঠাতে পারবেন।
একই সঙ্গে পোস্টম্যানের মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানি অর্ডারের অর্থ বিতরণ করা হবে।
আজ সংসদে জামালপুর-২ আসনের সরকারি দলের সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ডাকঘরভিত্তিক এই আর্থিক সেবার মাধ্যমে একদিকে যেমন সরকারি বিভিন্ন প্রণোদনা ও ভাতা সরাসরি সুবিধাভোগীর নিকট পৌঁছানো সম্ভব হবে, অন্যদিকে ই-কমার্স পণ্যের ক্ষেত্রে পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারিতে গ্রহণ করে বিক্রেতার কাছে প্রেরণ সহজ হবে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page