নিজস্ব প্রতিনিধি :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পত্রে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ওই পত্রে, ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সফলভাবে আয়োজন করতে বিভাগীয় পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page