প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ

মাসুম বিল্লাহ-খুলনা :
আগামীকাল মঙ্গলবার ২০২৬ সালের এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জনাব আসাদুজ্জামান মুরাদ।
আজ এক বিবৃতির মাধ্যমে তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিবৃতিতে তিনি বলেন, "তোমরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। এই পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ধৈর্য্য ও নিষ্ঠার সাথে পরিশ্রম করলে তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে।"
তিনি আরও বলেন, "খুলনাসহ সারা দেশের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করবে বলে আমার বিশ্বাস। আমি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও পরীক্ষার দিনগুলোতে সুন্দর পরিবেশ বজায় থাকার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি।"
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "পরীক্ষার এই সময়ে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা তাদের পাশে থাকুন যেন তারা নির্ভয়ে পরীক্ষা সম্পন্ন করতে পারে।"
শুভেচ্ছান্তে:
জনাব আসাদুজ্জামান মুরাদ
সাবেক প্রচার সম্পাদক, খুলনা মহানগর বিএনপি
সাবেক সাধারণ সম্পাদক, সোনাডাঙ্গা থানা বিএনপি
সাবেক ভিপি, খুলনা সিটি কলেজ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬