মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া নামে এক ভাঙারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় জানান , সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাগর মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page