সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিএস কামিল মাদরাসায় ২০২৬ সালের এসএসসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আয়োজিত দোয়া ও বিদায় মাহফিল আজ শনিবার সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মাদরাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা মুফতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার চার গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট জননেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।" মাদরাসার শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে মাদরাসার উন্নয়নের জন্য নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাদরাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যগণ, অভিভাবক এবং শিক্ষার্থীরা এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page