
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ঢাকায় নিজের কোনো বাড়ি করতে পারেননি। বর্তমানে তিনি বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করছেন।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোলা জেলার তজুমদ্দিনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রাজনৈতিক জীবনে ব্যক্তিগত সম্পদ অর্জনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না এবং সবসময় সততা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
স্পিকার বলেন, দায়িত্ব পালনকালে তিনি কখনো লুটপাট বা দখলদারিত্বের রাজনীতিতে জড়াননি। ভবিষ্যৎ রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় দেশে অনিয়ম ও দুর্নীতি চলেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।
এ সময় স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, পদমর্যাদা যাই হোক, তিনি সবসময় জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান। পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page