নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর বনানীতে কড়াইল বেলতলা ইউনিট এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে আজ দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি। তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সমস্যা সম্পর্কে ধারণা নেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, পরিদর্শনকালে আব্দুর রহমান সানি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন।
আব্দুর রহমান সানি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান হবে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page