সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত নারীর (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ পৌর এলাকার শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে মহাসড়কের উপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদহে উদ্ধার করে। নিহত নারীর আনুমানিক বয়স ৭০ (সত্তর) বছর।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারী একজন ভবঘুরে। গভীর রাতে যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে কি না এখনো নিশ্চিত নই। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page