প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখে জমকালো মিলনমেলা ও পান্তাভাত উৎসব

সাইমন :
বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানীর মিরপুরে বর্ণিল আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব। পহেলা বৈশাখ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন মিলনমেলা ও ঐতিহ্যবাহী পান্তাভাত উৎসব, যেখানে অংশ নেন ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ বদরুল আলম এবং সাধারন সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে জমতে থাকে উৎসুক মানুষের ভিড়। গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরতে পান্তাভাত, ইলিশ মাছ, ভর্তা, কাঁচা মরিচসহ নানা দেশীয় খাবারের আয়োজন ছিল নজরকাড়া।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
এ সময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং আনন্দ-উৎসবে মেতে ওঠেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, গান, আড্ডা ও হাস্যোজ্জ্বল মুহূর্ত।
মিরপুর প্রেসক্লাবের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
শুভ নববর্ষ ১৪৩৩।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬