
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটি। সোমবার বিকেলে শহরের এন.এস. রোড এলাকায় মন্দির প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বিজন কর্মকার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, সঞ্জয় দত্ত প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো, এমন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন সম্ভব
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page