মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠ সংলগ্ন হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে চারদিনব্যাপী এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ৫৫টি সৃজনশীল ও উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করে, যা আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে মেলায় অংশগ্রহণকারী সেরা উদ্ভাবনী প্রজেক্টগুলোর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page