সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
রোববার সকালে মহেশপুর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
উদ্বোধনের পর মেলায় অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page