নিজস্ব প্রতিনিধি :
জেলার শাহরাস্তি উপজেলায় আজ লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান জানান, শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে এক জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page