নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশে সৌদি এয়ারলাইন রিয়াদ এয়ারের স্টেশন অপারেশন ও ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
আজ রোববার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, বিশেষ করে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শুধু ঢাকাই নয়, সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। তিনি সৌদি কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তৃত সংযোগ স্থাপনের আহ্বান জানান।
মন্ত্রী এ সময় বাংলাদেশি যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জবাবে রাষ্ট্রদূত সেবার মান দ্রুত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page