
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনিপুর এবং ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া (বর্ডার বাজার) এলাকায় দীর্ঘদিনের রাস্তা সংস্কার, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির নানা সমস্যা নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। বাড়ির মালিক সমিতি ও এলাকাবাসীর আমন্ত্রণে সরেজমিনে উপস্থিত হয়ে এসব সমস্যা মনোযোগ সহকারে শোনেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক ও ঢাকা-১৫ আসনের অভিভাবক জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি লাঘবই আমাদের অগ্রাধিকার। সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।”
স্থানীয়রা তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান এবং প্রশাসকের উপস্থিতিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
এ আয়োজনের পেছনে ছিলেন এলাকার কৃতি সন্তান ও উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত আলহাজ মারুফ হাসান স্বপন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগেই স্থানীয় জনগণের সঙ্গে প্রশাসনের এই সরাসরি সংযোগ স্থাপিত হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page