মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় সদ্য যোগদানকারী নবীন আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন কোর্স।
শনিবার দুপুরে জেলা বার ভবনের তৃতীয় তলায় এই কর্মসূচির আয়োজন করে জেলা বার এসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, একজন আইনজীবীর পেশাগত সাফল্যের জন্য সততা, অধ্যবসায় ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো সেকেন্দার আযম আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের জিপি মো. আব্দুল মজিদ এবং পিপি মো. আব্দুল হালিম প্রামাণিক। তারা নবীন আইনজীবীদের উদ্দেশ্যে পেশাগত নৈতিকতা, আদালতের শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী নবীন আইনজীবীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সঠিক দিকনির্দেশনা দেবে।
শেষে আইন পেশায় নবীনদের সাফল্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page