
নিজস্ব প্রতিনিধি :
আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর উদ্যোগে মশক নিধন কর্মসূচি এবং একটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান (মিল্টন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ঢাকা-১৭ সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি সমন্বয়ক আব্দুর রহমান সানি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের আব্দুস সাত্তার পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা ও ১৫ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নগরবাসীর সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি আধুনিক অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখা হবে। নতুন সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করা হয়।
ডিএনসিসি প্রশাসক বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে নগরবাসীর সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নগর উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page