
নিজস্ব প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঢাকা-১৭ আসনের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডে “প্রিয়াঙ্কা সিটি”র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস-২) আব্দুর রহমান সানি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “প্রিয়াঙ্কা সিটি” প্রকল্পের মাধ্যমে এলাকায় আধুনিক নগরায়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, পরিকল্পিত উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাজধানীকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page