প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আসছে নতুন নেতৃত্বের চমক, শীর্ষে মামুন হাসান

নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মহানগর উত্তরের নতুন আহ্বায়ক হিসেবে শীর্ষ তালিকায় রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে তিনি বহু মামলার আসামি হিসেবে রাজনৈতিকভাবে চাপে থাকলেও সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও সক্রিয় ভূমিকা তাকে নেতাকর্মীদের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, সম্ভাব্য আহ্বায়ক হিসাবে একাধিক প্রভাবশালী নেতা আছেন এই তালিকায়।এর মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, দপ্তর সম্পাদক হিসেবে এ বি এম রাজ্জাক, এবং মহানগর সম্পাদক হিসেবে কফিল উদ্দিন।
বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে মহানগর কমিটিতে জায়গা পেতে পারেন সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক পদে শীর্ষে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন আলী।
সব মিলিয়ে, আসন্ন কমিটিতে একাধিক নতুন মুখ ও অভিজ্ঞ নেতার সমন্বয়ে চমকপ্রদ পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলের হাইকমান্ড কাদের ওপর আস্থা রাখে এবং কী ধরনের কমিটি ঘোষণা করা হয়।

।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬