নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীল ও একাডেমিক কার্যক্রম তুলে ধরতে আগামীকাল শনিবার থেকে আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী “টার্ম অ্যান্ড এক্সিবিশন রেজোনেন্স”।
প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ডিজাইন ভিত্তিক একাডেমিক কাজ উপস্থাপন করা হবে যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব ভিত্তিক পরিকল্পনার প্রতিফলন ঘটাবে।
১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টা প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। এ সময়ে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থাপত্য ও নগর অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. শায়ের গফুর এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীটি ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
স্থাপত্য শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার এ অনন্য সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page