সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথের মধ্যে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ঝিনাইদহ মহেশপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজের (৭০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মান্দারবাড়িয়ার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার করেন। পরে সকাল ১১(এগারো) টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আজিজ মহেশপুর পৌর এলাকার হামিদপুর পাড়ার বাসিন্দা ও মহেশপুর পৌরসভার ৬ (ছয়) নম্বর ওয়ার্ডের সাবেক ২ (দুই)বারের কাউন্সিলর ছিলেন। তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আজ সকালে আব্দুল আজিজ চাচার সাথে আমার দেখা হয়। তিনি জানান যে মোটরসাইকেলযোগে যশোর জেলার চৌগাছা উপজেলার বাঁকা মিনাজপুর বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কিছুক্ষণ পরে শুনতে পাই তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page