মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৫৯৫ পিস ইয়াবা জব্দ সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ (৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের সদস্যরা গোবিন্দগঞ্জের দিনাজপুর হতে ঢাকাগামী মহাসড়কে যৌথভাবে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি বাসের দুই যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় মোড়ানো ৫৯৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭২ হাজার টাকা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মহারাজ মীর(৪৫) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনাগাঁও গ্রামের সুলতান মীরের ছেলে আর সাহাদাত হোসেন(৩৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর গ্রামের সামসুল আলমের ছেলে।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতার বিভিন্ন ব্যক্তিদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য কিনে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে গ্রেফতারকৃতদের সহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page