
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকাল ৪(চার) টার দিকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মিনারুল ইসলামের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পেট্রোল এলাকার মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page