জুলফিকার আলী জুয়েল
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
রবিবার, ৫ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফ্লাইওভারের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page