প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মো:হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (৪ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সিয়াম নিজেদের কলাবাগানে পানি দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬