নিজস্ব প্রতিনিধি :
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও, উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনকে আইন ও বিচার বিভাগের সলিসিটর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম বিল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ বা বদলি করা হলো। তাদেরকে দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছ থেকে অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page