নিজস্ব প্রতিনিধি :
মৌলভীবাজার ৈজেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে ব্যাপক ঝড়-বৃষ্টির পর কর্মধা ইউনিয়নের ফুটিকগুলিতে ধানক্ষেতের পাশে ডোবাতে খেলতে গিয়ে তিন শিশু ডুবে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ফুটিকগুলি গ্রামের শিপার আহমেদের মাদ্রাসা পড়ুয়া ছেলে জিসান আহমেদ ও আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ মারা গেছে। সম্পর্কে তারা আত্মীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page