
মো. আবু সালেক ভূইয়া
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে নিয়োগ দেওয়ায় জেলাজুড়ে স্বস্তি ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়।
এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যক্তি চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর সুযোগ্য পুত্র এবং বলিয়াদি পরিবারের কৃতী সন্তান।
তার এই নিয়োগকে গাজীপুরের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, একজন শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে, যা জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের সেবার মান উন্নয়নে তার নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা হওয়ায় এখানে দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল। ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর মতো তরুণ ও যোগ্য নেতৃত্ব এ দায়িত্ব পাওয়ায় জেলার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
এদিকে, তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন—তার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদ হবে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী।
সবমিলিয়ে, এ নিয়োগকে গাজীপুরের উন্নয়ন অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page