মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার .ফুলছড়ি উপজেলার চন্দিয়া কলেজ পাড়ায় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে তৃণমুলে পারিবারিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সদস্য বিথী আক্তার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন তৃণমূল সদস্য শোভা বেগম,মন্জুয়ারা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, পরিবার গুলোতে যে সকল গৃহনির্যাতন হয় তা বেশির ভাগ ক্ষেত্রে নারীরই হয়। ইদানীং যৌতুকের কারণে তা বেশি হয়ে থাকে। এর বাইরে সাংসারিক কাজ,বর্ণ,গোত্র,অবহেলা, দারিদ্র্য, বাল্যবিবাহ,যৌন সম্পর্কসহ নানা কারণে এই পারিবারিক সহিংসতাগুলো হয়। আইনি ব্যবস্থার পাশাপাশি মাঠ পর্যায়ে যে সংস্থা বা প্রতিষ্ঠান গুলো কাজ করে সকলের সমন্বিত উদ্যোগে পারিবারিক সহিংসতা হ্রাস পাবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন সম্পর্কে সকলের ধারণা থাকার প্রতি জোর দেন তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page