মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২৬) বড় ধরনের জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নির্বাচনে ১৪টি পদের সবকটিতেই জয়লাভ করেছে এই প্যানেলটি। রোববার (২৯ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ ঘোষিত ফলাফল অনুযায়ী,সভাপতি: অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ (বিজয়ী),সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু (বিজয়ী)
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা,সহ-সভাপতি: মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন,যুগ্ম সম্পাদক: এম এম তৌহিদুজ্জামান,লাইব্রেরি সম্পাদক: জয়দেব কুমার সরকার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুন নাহার নাজমুন নেছা জেবা।
কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদে বিজয়ীরা হলেন,মোহাম্মদ আশিকুজ্জামান,নারায়ণ কুমার মণ্ডল,আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা,স্বর্ণালী দাস,শেখ সোহান ইসলাম,শাজাহান ঠাকুর,শাকিরা ফেরদৌস রিমি
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১,২০২ জন। এর মধ্যে ১,০৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা শতকরা হিসেবে প্রায় ৮৭.৮৫ শতাংশ। রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বলেন, "এই বিজয় খুলনার সাধারণ আইনজীবীদের অধিকার রক্ষার বিজয়। আমরা পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে একটি কার্যকর ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে কাজ করে যাব।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page