নিজস্ব প্রতিনিধি :
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদেরকে পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসন এবং বগুড়া-৬ উপ-নির্বাচন আসনের সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দিন।’
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page