নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। অবৈধ মজুদদার ও পাচারকারী সম্পর্কে সঠিক তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা শুরু হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করছে না। তারা গোপনে মজুদ করছে। চড়া দামে বিক্রি করছে।
এসব অপকর্ম দমনে ইতিমধ্যে মাঠ প্রশাসন বেশ কিছু অসাধু চক্রকে শাস্তি দেয়া হয়েছে। তবে এই প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে উচ্চমূল্যে আমদানিকৃত তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে আর্থিক পুরস্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এই পুরস্কারের অর্থ প্রদান করবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page