
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের ব্যস্ত সড়কে প্রতিদিনই দীর্ঘ যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ইজিবাইক ও অটোরিকসার জন্য ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
পথচারিরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শহরে এই যানজট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে প্রতিদিনই দেখা যায় ইজি বাইক ও গাড়ির দীর্ঘ সারি। অল্প দূরত্ব পার হতে সময় লাগছে অনেক বেশি। এতে কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থীরাও পড়ছে বিপাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরে দ্রুত হারে নতুন ভবন, মার্কেট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠলেও সেই অনুপাতে সড়ক সম্প্রসারণ বা ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ।
সৌভিক নামে এক জন বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে সড়কের পাশে গড়ে উঠছে দোকানপাট, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। অনেক স্থানে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরাও বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে।
পথচারি মো. সাবিব হোসেন বলেন, শহরে ইজিবাইকের জন্য চলাচল করা কষ্ট হয়ে উঠেছে। তারা শহরের রাস্তার উপর গাড়ি নিয়ে দাড়িয়ে থাকে। যখন তখন ব্রেক করে ফলে দুরর্ঘটনা ঘটে। তিনি বলেন ট্রাফিক পুলিশ এ গুলা দিকে নজর দেন না। তারা শুধু শহরে মটরসাইকেল ধরা নিয়ে ব্যস্ত থাকেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page