মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ মোস্তাফিজার রহমান (৪৫), সাং বাগদহ কলনী; মোঃ রুহুল আমিন (২১), সাং বাগদাহ; এবং মোঃ আইয়ুব শেখ (৪০), ঘোড়ামারা লালদিঘি, সর্বথানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page