সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল১০ (দশ)টার দিকে উপজেলার ঝিনাইদহ জেলার বারবাজার উপজেলায় রেল স্টেশনের অদূরে তেল পাম্পের পাশে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি। তবে স্থানীয়দের ধারণা হয়েছে, ওই নারী আত্মহত্যা পড়ে থাকতে পারেন।
বারবাজার স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হয়ে ২০০(দুইশত) গজ দূরে পৌঁছালে তিনি কাটা পড়েন।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page