নিজস্ব প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বিপূলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। প্রতিটি অমূল্য প্রাণের অকাল প্রস্থান আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরও বলেন, ‘প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ্ যেন তাদের শোক সইবার শক্তি দান করেন। এই দুর্ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page