সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় শৈলকূপা উপজেলার একটি পরিবারের মা ও মেয়ে এখনো নিখোঁজ রয়েছেন, তবে প্রাণে বেঁচে গেছেন বাবা ও ছেলে।
নিখোঁজরা হলেন, শৈলকূপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামানের স্ত্রী ও তার কন্যা।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাসে করে ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামানের এর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বাসে যাত্রা করেছিলেন। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছানোর আগেই তিনি ছেলে সন্তানকে নিয়ে কোনো কারণে বাস থেকে নেমে যায়।
পরে বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এতে তার স্ত্রী ও মেয়ে নিখোঁজ হন।
ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে এখনো পর্যন্ত নিখোঁজ মা ও মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ শেষে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারা দ্রুত নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page