সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে।
আজবুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা আপ লাইনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page