
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল করছে মেট্রোরেল। আজ রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটিতে মেট্রোরেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে।
মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট। এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page