সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০(বিশ কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের ২(দুই) জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার নগরবাথান গ্রামের শামসুল ইসলামের ছেলে
মো. অহিদুল ইসলাম (৩৪) ও একই উপজেলার গোবিন্দপুর হালদারপাড়া গ্রামের জামাল লস্কারের ছেলে মো. আরিফুল লস্কার (২৫) কে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে তার ঢালা থেকে ২০ কেজি ৫০০ (বিশ কেজি পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানান, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page